Dhaka ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইলের হামলায় নিহত দুই শতাধিক

গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও হামলা থামায়নি ইসরাইল। ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়। এতে শিশুসহ বহু মানুষ হতাহত হন। ধারাবাহিক এসব হামলায় ধ্বংস হয়ে গেছে কয়েকটি আবাসিক ভবনও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতির পর থেকেই ইসরাইলি হামলায় অন্তত ২০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৬০০ জন।

এদিকে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, হামাসের কাছে এখনও ১১ জিম্মির মরদেহ রয়েছে।

হামাস যুদ্ধবিরতি অমান্য করলে আরও কঠোর পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের এসব হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি অভিযোগ করেন, তেল আবিব যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার ও গণহত্যাকে ব্যবহার করছে।

অন্যদিকে গাজায় অবিস্ফোরিত বোমা অপসারণে ৫০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে এবং গাজায় পড়ে থাকা প্রায় সাড়ে সাত হাজার টন অবিস্ফোরিত অস্ত্র অপসারণে বিশেষজ্ঞ দল পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইলের হামলায় নিহত দুই শতাধিক

Update Time : ০৩:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫