
সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলমের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।
জানা গেছে, ব্রেন স্ট্রোকসহ একাধিক জটিল রোগে আক্রান্ত এই যুবদল নেতা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি আলী আহমদ আলমের অসুস্থতার খবর ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা জানতে পারেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি ওই যুবদল নেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
তারেক রহমানের এই উদ্যোগকে সিলেটের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। তারা মন্তব্য করেন, দলের জন্য নিবেদিতপ্রাণ একজন নেতার প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের এই সহযোগিতা প্রশংসনীয় এবং অনুপ্রেরণামূলক।
অনলাইন ডেস্ক 











