Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

‘শাপলা কলি’ প্রতীকের নিবন্ধন সনদ পেল এনসিপি

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৯ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি) থেকে তাদের নির্বাচনী প্রতীকের নিবন্ধন সনদ গ্রহণ করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান। দলের জন্য বরাদ্দকৃত প্রতীক হলো ‘শাপলা কলি’।

নাহিদ ইসলাম জানান, নানা বাধা–বিপত্তির পর অবশেষে দলটি আনুষ্ঠানিকভাবে প্রতীক পেয়েছে এবং তারা এই প্রতীকেই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে তিনি স্বাগত জানিয়ে বলেন, এ সংস্কার ঠেকাতে কিছু মহল চাপ সৃষ্টি করছে এবং আদালতকে ব্যবহার করছে। এ বিষয়ে আইনগতভাবে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

তিনি নির্বাচন ব্যয়ে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রার্থীদের হলফনামা পরীক্ষা-নিরীক্ষায় ইসিকে আরও কঠোর হতে হবে। কালো টাকা ছড়ালে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে দাবি জানানো হয়েছে।

প্রশাসনে ডিসি-এসপিদের বদলি রাজনৈতিক প্রভাবে হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ। এতে নির্বাচনে পক্ষপাতের ঝুঁকি বাড়তে পারে বলেও জানান তিনি।

গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, সঠিক প্রচারণা না হলে জনগণ প্রয়োজনীয় তথ্য পাবে না। অপতথ্য ছড়ানো ঠেকাতে বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান এনসিপির আহ্বায়ক।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

‘শাপলা কলি’ প্রতীকের নিবন্ধন সনদ পেল এনসিপি

Update Time : ০৪:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫