Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬৫ Time View

বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে চিঠি ভারতের কাছে পাঠানো হয়েছে, তা পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ভারত। বুধবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এ তথ্য দেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও খবরটি প্রকাশ করেছে।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ থেকে পাঠানো অনুরোধটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা অনুরোধ পেয়েছি এবং বিষয়টি পরীক্ষা করছি। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি রয়েছে, এবং সব পক্ষের সঙ্গে আমরা ইতিবাচক যোগাযোগ বজায় রাখব।”

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিতে এই চিঠি পাঠানো হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

Update Time : ১২:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫