Dhaka ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২২ Time View

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

জহিরুল ইসলাম; শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রায় ২০/২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম.এ হালিম। প্রতিযোগিতায় অংশ নেওয়া কিশোর-তরুণদের ভিড়ে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাগর হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেন উজ্জ্বল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন জিম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।

এসময় উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ক্রীড়াচর্চার প্রসার ঘটানো, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতা শেষে বক্তারা বলেন, “উপকূলীয় এলাকায় ক্রীড়ার জোয়ার আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

স্থানীয় দর্শনার্থীরা জানান, দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন হওয়ায় এলাকায় ক্রীড়ামোদী মানুষের মধ্যে আয়োজন হওয়ায় এলাকায় ক্রীড়ামোদী মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণ পুরো আয়োজনকে অন্য মাত্রা দিয়েছে

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

Update Time : ১২:৫১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫