Dhaka ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ওষুধ জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৪ Time View

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ওষুধ জব্দ

জহিরুল ইসলাম; শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ;

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। এর ভিত্তিতে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, জব্দকৃত ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কোস্ট গার্ড এর কর্মকর্তারা আরো জানায়, অবৈধ ওষুধ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও ওষুধ চোরাচালান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোস্ট গার্ডের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ওষুধ জব্দ

Update Time : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫