Dhaka ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

শ্যামনগর বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৬ Time View

শ্যামনগর বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত মানববন্ধন

জহিরুল ইসলাম শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি;

সাতক্ষীরা শ্যামনগরের বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় গাবুরা ইউনিয়নে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে লিডার্সের উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ই সেপ্টেম্বর) ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে অনুষ্ঠিত হয় এক গণজমায়েত। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, গাবরা ইউনিয়ন পরিষদের ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা পারভীন।

এই সময় উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেন, ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের ( CHCP) হেলেনা বিলকিস, সমাজ সেবক আলহাজ্ব আনছার আলী, লিডার্সের নারী দলের সদস্য সালমা খাতুন, আমেনা খাতুন, মর্জিনা খাতুন সহ উপকুলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালী। ফিল ফ্যাসিলিটেটর কে এম আক্তার হোসেন, লিডার্সের কনটেন্ট ক্রিয়েটর দ্বিজেন্দ্র লাল মন্ডল।

বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু মেয়েদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা বন্ধ করতে আইন বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

গণজমায়েতে অংশগ্রহণকারীরা নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন ব্যবস্থার দাবি জানান। তারা আরও বলেন, প্রকৃত উন্নয়ন সম্ভব নয় যদি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত না করা যায়।

এ সময় তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, আইন প্রয়োগে কঠোর হতে হবে এবং একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রজেক্ট অফিসার সুলতা সাহা

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

শ্যামনগর বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত মানববন্ধন

Update Time : ১১:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫