Dhaka ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সাতক্ষীরায় আত্মসমর্পণকারী হরিণ শিকারীদের অনুদান প্রদান

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৬ Time View

সাতক্ষীরায় আত্মসমর্পণকারী হরিণ শিকারীদের অনুদান প্রদান

জহিরুল ইসলাম; শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি;

সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির উদ্যোগে আত্মসমর্পণকারী ১৫ জন হরিণ শিকারীর মাঝে শিক্ষা ও চিকিৎসা বাবদ বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরাসহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারি রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম ফরেস্টার, উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানসহ অনুষ্ঠানে সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বনবিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় যারা অতীতে হরিণ শিকার করলেও এখন অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাদের পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের অনুদান প্রদান করা হচ্ছে। শিক্ষা ও চিকিৎসা খাতে সহায়তা তাদের পরিবারকে নতুনভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এসময় বক্তারা আরও বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় সবার আগে স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। যারা ইতিমধ্যে অনুশোচনা করে হরিণ শিকার থেকে বিরত হয়েছেন, তাদের পাশে থেকে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

অনুদানপ্রাপ্ত আত্মসমর্পণকারী হরিণ শিকারীদের পক্ষে গাবুরা ৯ সোরা এলাকার আনারুল ইসলাম বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমারা আর কখনো বনের বন্যপ্রাণী শিকার করবো না। সুন্দরবন ও পরিবেশ রক্ষায় সমাজের পাশে থেকে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে গত কয়েক বছরে প্রায় অর্ধ-শতাধিক হরিণ শিকারী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। সরকারের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তাদের নিয়মিত সহায়তা ও বিকল্প জীবিকার সুযোগ করে দেওয়া হচ্ছে।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সাতক্ষীরায় আত্মসমর্পণকারী হরিণ শিকারীদের অনুদান প্রদান

Update Time : ১১:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫