Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্য উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে তিনি বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চেয়ারপারসন দেশবাসীর কাছে মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থ হয়ে ওঠার দোয়া চেয়েছেন।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার ফুসফুস ও হার্টে সংক্রমণ হয়েছে এবং আগামী ১২ ঘণ্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া হাসপাতালে কতদিন ভর্তি থাকবেন তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা নিয়ে ভুগছেন। তিনি ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসার পর ৬ মে দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

Update Time : ০৯:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫