Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সৌদি আরবে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা

সৌদি আরবজুড়ে ভারি বৃষ্টি ও হঠাৎ বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অঞ্চলে এই দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে দেশজুড়ে ভারি বৃষ্টিপাত, বজ্রঝড় ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্বাভাস অনুযায়ী, মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ, তাবুক, আল জউফ, হাইল, আল কাসিম, পূর্ব প্রদেশ, আসির, আল বাহা ও জাজানসহ বিস্তৃত অঞ্চলে বৃষ্টির প্রভাব পড়বে।

আবহাওয়া বিভাগ সবাইকে সরকারি সূত্র থেকে নিয়মিত আপডেট নিতে, বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং কম দৃশ্যমানতার সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি উপকূলীয় ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সিভিল ডিফেন্সের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সৌদি আবহাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টির তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। কিছু এলাকায় জলাবদ্ধতা ও পানির স্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সৌদি আরবে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা

Update Time : ১০:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫