Dhaka ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হাজতি মতিউরকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৯ Time View

পুলিশের লোগো। ছবি : দৈনিক বঙ্গচিত্র

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার সময় তাকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও ১০ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন: এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া এবং রবীন্দ্র দাস।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অফিস আদেশে বলা হয়েছে, ১২ আগস্ট ২০২৫ তারিখে এসকর্ট টিমটি কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করার উদ্দেশ্যে রওনা করে। হাজিরা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনার পথে দলটি মধ্যাহ্নভোজের জন্য যাত্রাবিরতি করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এসকর্ট দলের কিছু সদস্য ওই হাজতির কাছ থেকে কিছু সুযোগ-সুবিধা দেওয়ার শর্তে ঘুষ নিয়েছেন। বিষয়টি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস্) এর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসকর্ট দলের আচরণে অনিয়ম হয়েছে এবং তারা দায়িত্ব পালনে শৈথিল্য দেখিয়েছেন।

তদন্তে আরও উঠে আসে, যাত্রাবিরতির সময় এসকর্ট ইনচার্জের ব্যবস্থাপনায় মতিউর রহমানকে একটি আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয়, যা পুলিশ এসকর্ট শৃঙ্খলার পরিপন্থী। অন্য পুলিশ সদস্যরা তখন বাইরে সাধারণ স্থানে খাওয়াদাওয়া করেন। তবে অন্য সদস্যরা উপস্থিত থাকলেও ওই অনিয়ম বন্ধে কোনো পদক্ষেপ নেননি, যা তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ।

সবমিলিয়ে তদন্তে প্রমাণ মেলে যে, হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানো হয়েছে এবং এটি স্পষ্টতই এসকর্ট ডিউটির শৃঙ্খলা ভঙ্গ করেছে।

এ কারণেই অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গ, অসদাচরণ ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে বাংলাদেশ পুলিশ প্রবিধান ১৯৪৩-এর বিধি ৮৮০ অনুযায়ী ৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন তারা নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন তবে পুলিশ লাইন্সে উপস্থিত থেকে সাদা পোশাকে নিয়মিত রোলকল, পিটি (দৈহিক প্রশিক্ষণ) ও প্যারেডে অংশ নিতে হবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হাজতি মতিউরকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

Update Time : ১০:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫