Dhaka ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হার্ভার্ডের মেডিকেল ভবনে বিস্ফোরণের সন্দেহ, তদন্তে এফবিআই

||বিএন আহাম্মেদ ||যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল ভবনে হওয়া বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে ধারণা করছে বোস্টন ফায়ার ডিপার্টমেন্ট। এ ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পুলিশ এবং স্থানীয় পুলিশ। রোববার সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গোল্ডেনসন ভবনের চতুর্থ তলায় বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহত হয়নি। ভোর ২টা ৪৮ মিনিটে ভবনের ফায়ার অ্যালার্ম বাজলে হার্ভার্ড পুলিশের এক কর্মকর্তা সেখানে যান। তিনি দাবি করেন, ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেছেন এবং চতুর্থ তলায় বিস্ফোরণের চিহ্নও নজরে আসে।

পরে বোস্টন পুলিশ পুরো ভবন তল্লাশি করে, তবে আর কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুই মুখোশধারী ব্যক্তি ভবনের ভেতরে ছিল—একজন ধূসর রঙের স্কি মাস্ক পরা এবং অন্যজন কালো হুডি ও মুখোশ পরেছিল। তদন্তকারীরা এখন তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হার্ভার্ডের মেডিকেল ভবনে বিস্ফোরণের সন্দেহ, তদন্তে এফবিআই

Update Time : ০৬:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫