Dhaka ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

৮ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় আপেল আমদানি শুরু

||বিএন আহাম্মেদ || দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে কাশ্মীর থেকে আপেলবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে পৌঁছায়। চট্টগ্রামের ‘খাজা আজমেরী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান প্রথম দিনে মোট ২৫ টন ৩৩২ কেজি আপেল আমদানি করে।

আমদানিকারকের প্রতিনিধি ও কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট শাহিনুর ইসলাম জানান, হিলি স্থলবন্দর আমদানিকারকদের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। একসময়ে সব ধরনের পণ্য এই বন্দর দিয়ে আমদানি হতো। তবে নানা কারণে দীর্ঘদিন ফলসহ অনেক পণ্য আমদানি বন্ধ ছিল। তিনি আশা প্রকাশ করেন, আপেল আমদানির মাধ্যমে আবারও অন্যান্য পণ্য আমদানিও বাড়বে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।

উদ্ভিদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তা ইউসুফ আলী জানান, ২০১৭ সালের পর এই বন্দর দিয়ে আর আপেল আসেনি। পরীক্ষণ শেষে প্রয়োজনীয় সনদ দেওয়া হলে পণ্য দ্রুত ছাড় করা হবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাদন বলেন, দীর্ঘ বিরতির পর এবার ২৫ মেট্রিক টন আপেল আমদানি হয়েছে এবং প্রতি টন ৭০০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে ব্যবসায়ীরা দ্রুত বাজারজাত করতে পারবেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

৮ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় আপেল আমদানি শুরু

Update Time : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫