Dhaka ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ক্যামেরুনে আবারও জয়ী প্রেসিডেন্ট পল বিয়া

ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট পল বিয়া। সোমবার প্রকাশিত সরকারি ফলাফল অনুযায়ী, ৯২ বছর বয়সী এই নেতা মোট ভোটের ৫৩ দশমিক ৬৬ শতাংশ পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।

সাংবিধানিক পরিষদ জানায়, তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইসা চিরোমা পেয়েছেন ৩৫ দশমিক ১৯ শতাংশ ভোট। চিরোমা এর আগে সরকারের মুখপাত্র ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই তিনি নিজেকে বিজয়ী দাবি করলেও পল বিয়া সেই দাবি নাকচ করে দেন।

নির্বাচনের এক দিন আগে, রোববার, ক্যামেরুনের বৃহত্তম শহর দুয়ালায় বিরোধীদলীয় সমর্থকদের বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। বিক্ষোভকারীরা ভোটে জালিয়াতির আশঙ্কায় রাস্তায় নেমেছিলেন।

১৯৮২ সাল থেকে ক্ষমতায় থাকা পল বিয়া বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতাদের একজন হিসেবে পরিচিত।

সূত্র: আল-জাজিরা

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ক্যামেরুনে আবারও জয়ী প্রেসিডেন্ট পল বিয়া

Update Time : ০৮:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫