Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

পোস্টাল ব্যালটে ভোট: নিবন্ধন চলবে পাঁচ দিন

প্রবাসী বাংলাদেশি এবং দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের নিবন্ধন বুধবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

ইসি জানায়, পোস্টাল ব্যালটের জন্য ভোটারদের অবশ্যই আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য মোট পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।

এর মধ্যে সন্ধ্যায় ‘পোস্টাল ভোট বিডি’ নামের মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচন দায়িত্বে থাকা কর্মীসহ যোগ্য ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন।

ইসির সূত্র জানায়, শুধু প্রবাসীরাই নন—নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দিতে পারবেন। তবে ভোট দিতে হলে সবাইকে আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

পোস্টাল ব্যালটে ভোট: নিবন্ধন চলবে পাঁচ দিন

Update Time : ০৭:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫