Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মালয়েশিয়ায় বিএসওএম-এর প্রীতি ফুটবল: জামাল ভূঁইয়ার গোলে জয়ী ‘সবুজ দল’

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ (বিএসওএম) আয়োজন করেছিল এক বিশেষ প্রীতি ফুটসাল ম্যাচ। টানটান উত্তেজনার এই ম্যাচে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ম্যাজিক গোলে লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ দল।

সোমবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার আমপাং পার্ক ফুটসাল মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। গালিবের নেতৃত্বাধীন লাল দল এবং আসিফের নেতৃত্বাধীন সবুজ দলের মধ্যে লড়াইটি নির্ধারিত সময়ে ২–২ গোলে সমতায় ছিল।

ম্যাচের মূল আকর্ষণ জামাল ভূঁইয়া উভয় দলের হয়েই কিছু সময় মাঠে খেলেন। তবে অতিরিক্ত সময়ে সবুজ দলের হয়ে করা তার নান্দনিক এক গোলে ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত হয়। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী হুজাইফা।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জামাল ভূঁইয়া। এ সময় তিনি বলেন, “প্রবাসে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বাড়াবে। এমন আয়োজনের অংশ হতে পেরে আমি খুব খুশি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএম উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ মাহবুব করিম, ড. মোহাম্মদ শরিফুল ইসলামসহ বিশিষ্ট ব্যবসায়ীরা। ইভেন্টটির সফল বাস্তবায়নে কাজ করেছেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব ও সাধারণ সম্পাদক আদীবসহ অন্য নেতারা। লিজেন্ড গ্লোবাল ও মৈত্রী এসডিএন বিএইচডি এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসওএম দীর্ঘ এক দশক ধরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রীতি ম্যাচটি প্রবাসে বিজয় দিবসের উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মালয়েশিয়ায় বিএসওএম-এর প্রীতি ফুটবল: জামাল ভূঁইয়ার গোলে জয়ী ‘সবুজ দল’

Update Time : ১২:৪৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫