Dhaka ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইউক্রেন শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলে হামলা আরও বাড়বে: পুতিন

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ইউক্রেন যদি শান্তি আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান করতে না চায়, তবে মস্কো সামরিক শক্তির মাধ্যমেই তার লক্ষ্য অর্জন করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) তিনি এই হুঁশিয়ারি দেন।

যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে জেলেনস্কির অসম্মতির পর থেকেই ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রোববার (২৮ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে জেলেনস্কির ঢাকা ছাড়ার আগেই কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এই হামলায় একজন নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন, যার ফলে একটি শহর পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, কিয়েভ শান্তি চাইলেও রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী। অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, জেলেনস্কি প্রশাসন ও তার পশ্চিমা মিত্ররা গঠনমূলক আলোচনার জন্য মোটেও প্রস্তুত নয়। তিনি দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার দিকে ১১১টি ড্রোন ছুড়েছে, যার সবকটিই ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে আটটি ড্রোন মস্কোর আকাশসীমায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ইউক্রেন শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলে হামলা আরও বাড়বে: পুতিন

Update Time : ১১:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫