Dhaka ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গা: ৩১ বন্দির মৃত্যু

||বিএন আহাম্মেদ || দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৩১ বন্দির মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাচালা শহরের এই কারাগারে সকাল থেকে রাত পর্যন্ত সহিংসতা চলে। সোমবার (১০ নভেম্বর) দেশটির কারা সংস্থা এসএনএআই এই তথ্য জানায়।

এসএনএআই জানায়, নিহতদের মধ্যে ২৬ জন শ্বাসরোধে এবং একজন ফাঁসিতে ঝুলে মারা গেছে। একই কারাগারে আলাদা আরেক ঘটনায় আরও চার বন্দির মৃত্যু হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ কারাগারে অভিযান চালায়।

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের নতুন একটি সর্বোচ্চ নিরাপত্তা স্থাপনায় সরানোকে কেন্দ্র করেই এ সহিংসতা শুরু হয়। ইকুয়েডরের কারাগারগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত দাঙ্গার ঘটনা ঘটছে। প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর আধিপত্যের লড়াইয়ের কারণে এসব সহিংসতা বাড়ছে বলে সরকারি প্রশাসন মনে করে।

গত সেপ্টেম্বরেও একই কারাগারে সংঘর্ষে ১৪ বন্দি নিহত ও আরও ১৪ জন আহত হন। কয়েকদিন পর কলম্বিয়া সীমান্তের এসমেরালডাস অঞ্চলের একটি কারাগারে আরেক দাঙ্গায় মারা যান ১৭ বন্দি।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দাঙ্গার সময় কারাগারের ভেতর থেকে গুলির শব্দ, বিস্ফোরণ এবং সাহায্যের জন্য চিৎকার শোনা গেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গা: ৩১ বন্দির মৃত্যু

Update Time : ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫