Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বায়তুল মোকাররমে ইসকন নিষিদ্ধের দাবিতে ইন্তিফাদা বাংলাদেশের বিক্ষোভ

||বিএন আহাম্মেদ || ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ) নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ ও বৈষম্যবিরোধী কওমি ছাত্র সংগঠন।

শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইন্তিফাদা বাংলাদেশের নেতা আহমেদ রফিক অভিযোগ করে বলেন, “মুসলিম নারীদের ওপর নির্যাতন ও ইসকনের অপরাধের পরও রাষ্ট্র নীরব। প্রশাসন অপরাধীদের রক্ষা করছে, রাজনীতিবিদরা নিজেদের ভাবমূর্তি নিয়েই ব্যস্ত।” তিনি সতর্ক করে বলেন, সরকার দ্রুত ইসকন নিষিদ্ধের পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠনটি।

বিক্ষোভকারীরা ছয় দফা দাবির মধ্যে উল্লেখ করেছেন— ইসকন নিষিদ্ধ ঘোষণা, গাজীপুরে কিশোরী ধর্ষণ ঘটনায় পুলিশের ক্ষমা প্রার্থনা, টঙ্গীতে অপহরণ-হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার, ইসলামবিদ্বেষ রোধে জাতীয় নীতি প্রণয়ন, মুসলিম নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনি কাঠামো গঠন, এবং ইসলামবিদ্বেষ-বিরোধী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা বলেন, গাজীপুরে এক কিশোরী ধর্ষণের ঘটনায় পুলিশের পক্ষপাতমূলক আচরণ এবং ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে। তারা অভিযোগ করেন, ইসকনের বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ উঠলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শাপলা চত্বরে মিছিল নিয়ে গিয়ে কর্মসূচি শেষ করেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বায়তুল মোকাররমে ইসকন নিষিদ্ধের দাবিতে ইন্তিফাদা বাংলাদেশের বিক্ষোভ

Update Time : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫