Dhaka ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইমাম-খতিবদের জাতীয় বেতনস্কেলে বেতন দেওয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার

ইমাম-খতিবদের জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার জন্য দেশের বেসরকারি মসজিদ কমিটিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হল ময়দানে আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান। অনুষ্ঠানটি আয়োজন করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে, যার মধ্যে মাত্র ছয়টি ছাড়া বাকিগুলো কমিউনিটি পরিচালিত। তিনি অভিযোগ করেন—বেশ কিছু মসজিদ কমিটি ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করেন না। আবার অনেক কমিটি তাদের সম্মান করেন, যথাযথ বেতন দেন, অবসরের সময় প্রণোদনাও প্রদান করেন। এই ধরনের দায়িত্বশীল কমিটিগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, ইমাম-খতিবদের মর্যাদা রক্ষা করা সমাজের দায়িত্ব। তাঁদের স্বার্থ নিশ্চিত করতে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা হালনাগাদ করা হচ্ছে, যা শিগগিরই গেজেট আকারে প্রকাশ পাবে।

ড. খালিদ বলেন, মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের বর্তমান নীতিমালায় ইমাম-খতিব ও খাদেমদের বেতন খুব কম। সরকারের উদ্যোগে নতুন নীতিমালায় এসব বেতন বাড়ানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি অসুস্থ বা আর্থিকভাবে দুর্বল ইমাম-খতিবদের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

ইমাম-খতিবদের উদ্দেশে তিনি বলেন, জুমার খুতবার আগে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়—যেমন মাদক, যৌতুক, দুর্নীতি, সুদ, ঘুষ, জীববৈচিত্র্য রক্ষা, কিশোর গ্যাং—ইত্যাদি নিয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। সেই সঙ্গে ইমাম-খতিবদের মধ্যে যেন বিভেদ না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ধর্মীয় নৈতিকতা ছাড়া সমাজ ও রাষ্ট্র টিকে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সমাজ ও রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ শক্তিশালী করা জরুরি।

সম্মেলনে আরও বক্তব্য দেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান। জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ইমাম-খতিবদের জাতীয় বেতনস্কেলে বেতন দেওয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার

Update Time : ০৭:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫