Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হংকংয়ের আবাসিক টাওয়ারে ভয়াবহ আগুনে চারজনের মৃত্যু

হংকংয়ের তাই পো জেলার একটি আবাসিক এলাকায় ভয়াবহ আগুনে চারজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আশঙ্কা করা হচ্ছে—হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে কাছাকাছি কয়েকটি উচ্চ ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, একাধিক ব্যক্তি ভবনের ভেতরে আটকা পড়েছেন। দমকল বাহিনীর কয়েকজন সদস্য আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত মোট সাতজনকে চিকিৎসার জন্য অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস আশপাশের বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকার অনুরোধ করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ভিড় না করার আহ্বান জানিয়েছে।

ওয়াং ফুক কোর্ট আটটি ভবনের একটি বড় আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় দুই হাজার আবাসিক ইউনিট রয়েছে। ভবনগুলোর বাইরে বাঁশের ভারা থাকায় আগুন দ্রুত নিচ থেকে ওপরের দিকে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, প্রথমে ওয়াং চিওং হাউস নামে একটি ভবনে আগুন লাগে। এরপর দুই পাশে থাকা ওয়াং তাই হাউস এবং ওয়াং শিং হাউসেও আগুন ছড়িয়ে পড়ে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হংকংয়ের আবাসিক টাওয়ারে ভয়াবহ আগুনে চারজনের মৃত্যু

Update Time : ০৬:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫