Dhaka ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

‘প্রশ্নবিদ্ধদের সরিয়ে তত্ত্বাবধায়ক মডেলে দেশ চালান’—সরকারকে আমীর খসরু

বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আমীর খসরু বলেন, গত ১৪ মাস ধরে একটি অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। জাতীয় স্বার্থে সবাই এই প্রক্রিয়ায় অংশ নিলেও, এর মানে এই নয় যে জনগণের মতামত উপেক্ষা করা যাবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির বহু নেতা-কর্মী জীবন দিয়েছেন। তাই নির্বাচনকালীন সরকারে যদি প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকেন, তবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, “যাদের নিয়ে বিতর্ক রয়েছে, তাদের সরিয়ে দিতে হবে। অন্যথায় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।” খসরুর মতে, তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ না চালালে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, সরকারকে এখনই জনগণের আস্থা অর্জনের জন্য পদক্ষেপ নিতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই।” তবে বিএনপি রাস্তায় নেমে অরাজকতা করতে চায় না বলে জানান তিনি।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারের বিতর্কিত সিদ্ধান্ত ও উপদেষ্টাদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তিনি মনে করেন, এখন দেশের রাজনৈতিক দলগুলো সমাধানের পথে এগোচ্ছে, তাই নির্বাচন নিয়ে আর প্রশ্ন থাকা উচিত নয়।

তিনি নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়ে বলেন, নিম্নকক্ষের পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিষয়ে সতর্কতা দিয়ে তিনি বলেন, এসব নিয়ে আবার রাজপথ উত্তপ্ত হলে রাজনীতিতে পুরোনো সংকট ফিরে আসতে পারে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

‘প্রশ্নবিদ্ধদের সরিয়ে তত্ত্বাবধায়ক মডেলে দেশ চালান’—সরকারকে আমীর খসরু

Update Time : ০৮:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫