Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১২৭ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তদের নাশকতায় প্রায় ১২ হাজার তরমুজের চারা নষ্ট হয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন কৃষক ফরিদ তালুকদার (২৮)। বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফরিদ জানান, আড়াই কড়া (৭ শতক) জমিতে তরমুজের বীজতলা করেছিলেন তিনি। চারাগুলো ভালোভাবে বেড়ে উঠছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন—রাতে অজ্ঞাত কেউ ক্ষতিকর স্প্রে ছিটিয়ে সব চারাগাছ নষ্ট করে দিয়েছে। মুহূর্তেই চারা শুকিয়ে পড়ে।

জমি লিজ নেওয়া এবং প্রিমিয়ার ব্যাংক থেকে নেওয়া ১ লাখ টাকার ঋণ নিয়ে চাষ শুরু করেছিলেন ফরিদ। চারা নষ্ট হওয়ায় তিনি এখন মারাত্মক ক্ষতির মুখে। ফরিদের প্রশ্ন—‘ঋণ শোধ করবো কীভাবে?’

স্থানীয়রা ধারণা করছেন, ব্যক্তিগত বিরোধের জেরে এই নাশকতা হতে পারে। তারা ঘটনার দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি করেছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট

Update Time : ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫