Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাজশাহীতে সীমান্তজুড়ে বিজিবির শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৭৮ Time View

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় কয়েক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাজশাহী সেক্টর ও সীমান্ত ব্যাংকের সহযোগিতায় গত ৬ ও ৯ জানুয়ারি চরমাজারদিয়া, খানপুর ও সাহেবনগর সীমান্ত এলাকার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ১০ জানুয়ারি শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল মাঠে প্রতিবন্ধী ও সাধারণ শীতার্তদের কম্বল দেয় সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)।

রোববার (১১ জানুয়ারি) আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সারা দেশের ন্যায় রাজশাহীর পাঁচটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় সহস্রাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে।

কর্নেল কামাল আরও যোগ করেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক—এই লক্ষ্য নিয়ে বাহিনীর প্রতিটি সদস্য কাজ করে যাচ্ছেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, সীমান্ত ব্যাংকের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাড়কাঁপানো শীতে বিজিবির এই সহায়তা পাওয়ায় সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রাজশাহীতে সীমান্তজুড়ে বিজিবির শীতবস্ত্র বিতরণ

Update Time : ১২:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬