Dhaka ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৮

  • Reporter Name
  • Update Time : ০৯:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২০২ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর মডেল থানা পুলিশ দিনব্যাপী অভিযানে ২৭ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অন্যদিকে, শেরেবাংলা নগর থানা পুলিশ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। এছাড়া যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে আরও ১১ জন আটক হয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৮

Update Time : ০৯:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬