Dhaka ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গাড়িতে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৮৭ Time View

গাড়িতে অবৈধভাবে উপার্জিত প্রায় ৩৭ লাখ টাকা বহন ও স্থানান্তরের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৫ জানুয়ারি) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার প্রধান আসামি ছাবিউল ইসলাম বর্তমানে এলজিইডি সদর দপ্তরে কর্মরত। এর আগে তিনি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছিলেন। মামলায় অন্য দুই আসামি হলেন—বাপ্পি কুমার দাস ও তার ছেলে রিন্তু কুমার দাস।

ঘটনার সূত্রপাত গত বছরের ১৪ মার্চ। সেদিন নাটোরের সিংড়ায় ছাবিউল ইসলামের ভাড়া করা একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করে পুলিশ। এই বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে সন্দেহ দেখা দিলে অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘ অনুসন্ধান শেষে জানা যায়, উদ্ধারকৃত অর্থ দুর্নীতির মাধ্যমে উপার্জিত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রকৌশলী ছাবিউল ইসলাম তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এই অর্থ অর্জন করেছেন। পরে অর্থের উৎস ও মালিকানা গোপন করার উদ্দেশ্যে তা গাড়িতে করে অন্যত্র স্থানান্তর করছিলেন। এই অপরাধে আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গাড়িতে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

Update Time : ০৭:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬