Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জাতীয় নির্বাচন সামনে, সীমান্তে নজরদারি আরও কঠোর করল বিজিবি

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৯৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্তপথে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে নজরদারি আরও বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ নভেম্বর) ময়মনসিংহ সেক্টরের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে অস্ত্র ঢোকার আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তবুও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে সীমান্তপথে কোনো অবৈধ অস্ত্র দেশে ঢুকতে না পারে।

ময়মনসিংহ সেক্টরের দায়িত্ব কুড়িগ্রামের রৌমারী থেকে ফেনীর ছাগলনাইয়া পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার এলাকায় বিস্তৃত। সংবাদ সম্মেলনে চোরাচালান, মাদক, জালনোট পাচার, পুশইন এবং পাথর–বালু উত্তোলন রোধে বিজিবির বিভিন্ন সফলতার তথ্য তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, উত্তর-পূর্ব রিজিয়নের অধীনে ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লা সেক্টর সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চারটি সেক্টরের অভিযানে ৭৫৪ কোটি টাকার মালামাল আটক করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চোরাচালানবিরোধী অভিযানে ৭১০ কোটি টাকার পণ্য ও ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে আরও ৪৩ কোটি টাকার মাদক এবং ৩৩০ জনকে আটক করা হয়।

ময়মনসিংহ সেক্টর একা ৫৫ কোটি ৯৪ লক্ষ টাকার চোরাচালান পণ্য ও ১৪ জন আসামি, এবং ৪ কোটি ৬৪ লক্ষ টাকার মাদকসহ ১০০ জনকে গ্রেফতার করেছে।

অবৈধ অনুপ্রবেশ রোধে বিশেষ অভিযান পরিচালনার সময় ১৮ জন আসামি, ৯ লাখ ৭৫ হাজার ঘনফুট বালু ও প্রায় ৫ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। পাশাপাশি ট্রাক, ট্রলি, ট্রাক্টর, লরি, নৌকা এবং বিভিন্ন অবৈধ সরঞ্জাম আটক বা ধ্বংস করা হয়েছে।

বিজিবি জানায়, চোরাচালান, মাদক, জালনোট, অবৈধ অনুপ্রবেশ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্তে ড্রোন, নাইট ভিশন এবং ডিজিটাল নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্ত এলাকার মানুষকে নিয়মিত সচেতন করে অবৈধ কার্যকলাপের তথ্য জানানোর আহ্বান জানানো হচ্ছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জাতীয় নির্বাচন সামনে, সীমান্তে নজরদারি আরও কঠোর করল বিজিবি

Update Time : ১২:৫২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫