Dhaka ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান, রাস্তায় উপচে পড়া ভিড়

  • Reporter Name
  • Update Time : ১১:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১৬৩ Time View

সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাভারের পথে যাত্রা শুরু করেন। তবে রাস্তার দুপাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির কারণে তার গাড়ি বহর অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।

দীর্ঘ ১৮ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার দ্বিতীয় দিনে তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এদিন দুপুর থেকেই রাজধানীর গুলশান থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাতে রাস্তায় ভিড় করেন। জনস্রোত সামাল দিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হচ্ছে।

এর আগে, বিকেল পৌনে ৫টায় তারেক রহমান জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি তার বাবা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। ফাতেহা পাঠ শেষে তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করেন।

জিয়া উদ্যান থেকে ৫টার দিকে তিনি সাভারের উদ্দেশ্যে রওনা দিলেও রাত ১০টা পর্যন্ত তিনি পথেই অবস্থান করছিলেন। দলীয় সূত্র জানায়, রাস্তার প্রতিটি মোড়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করতে গিয়ে এবং ভিড়ের কারণে গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়। তাকে দেখতে রাস্তার দুপাশে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন উৎসুক জনতা।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান, রাস্তায় উপচে পড়া ভিড়

Update Time : ১১:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫