Dhaka ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১৭০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস মো. রফিকুল ইসলাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলটিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে রফিকুল ইসলাম জামায়াতের নীতি, আদর্শ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দলটির ভূমিকার প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ইসলামের পথে এবং জনকল্যাণে বাকি জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মো. রফিকুল ইসলাম ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা ও ডাকসুর নির্বাচিত সাবেক নাট্য ও প্রমোদ সম্পাদক ছিলেন। ১৯৭১ সালে তিনি কিশোরগঞ্জ ও ভৈরব অঞ্চলে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার প্রতিষ্ঠিত রফিকুল ইসলাম মহিলা কলেজ ও হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা ও পৌর আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রফিকুল ইসলামের মতো প্রাজ্ঞ ব্যক্তিত্বের যোগদানে জামায়াতের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে মনে করছেন দলটির কর্মীরা।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম

Update Time : ১১:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫