
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, নির্বাচন প্রস্তুতির বিভিন্ন কাজ এগিয়ে চলছে, এবং পরিকল্পনা অনুযায়ী থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।
Reporter Name 















