Dhaka ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

দেশে আর কোনো বৈষম্য থাকবে না: ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুম

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১১৬ Time View

দেশে আর কোনো বৈষম্য থাকবে না: ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুম

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, দেশে আর কোনো বৈষম্য থাকবে না এবং নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর ভাটারার বারিধারা জে ব্লকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, দেশের মানুষ দীর্ঘদিন তাদের মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন সেই অধিকার ফিরে পাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ী করে গণতন্ত্রকে সুসংহত করবে।

এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই সভাপতি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সবসময়ই জনগণের দল এবং অতীতে ক্ষমতায় থাকাকালীন দেশের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

দেশে আর কোনো বৈষম্য থাকবে না: ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুম

Update Time : ১০:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫