
ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা কিশোরী ও তার সঙ্গে থাকা একজনকে আটক করা হয়েছে। আটক কিশোরীর নাম হাজেরা বেগম (১৭), তিনি কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পের মুক্তার আহমদের মেয়ে। তার পরিচয় দেয়ার জন্য সঙ্গে থাকা ব্যক্তি হলো ইমন মিয়া (১৮), জেলা সরাইল উপজেলার সৈয়দটুরা এলাকার ফুল মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ১৮ বছরের কম বয়সী হাজেরা বেগমকে পাসপোর্ট করতে অভিভাবক সঙ্গে আনতে বলা হয়েছিল। কিন্তু তিনি অসঙ্গতিপূর্ণ তথ্য দেন। কাগজপত্র যাচাই করলে দেখা যায়, জন্মনিবন্ধনে তার নাম সুফিয়া আক্তার এবং ঠিকানা দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির ঘোষপাড়া গ্রামের কালন মিয়ার হিসেবে।
পাসপোর্ট অফিসের সন্দেহ হলে দুজনকে পুলিশে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে হাজেরা বেগম স্বীকার করেছেন যে, তিনি আসলে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তার প্রকৃত নাম হাজেরা বেগম।
বিএন আহাম্মেদ 















