Dhaka ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রংপুরে খাদ্য পরিদর্শক পরীক্ষার কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তা আটক

||মনোয়ারুল ইসলাম ||রংপুর জেলা সংবাদদাতা

রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ পেয়েছেন জনতা ব্যাংকের এক কর্মকর্তা। গোলাম রব্বানী নামের ওই ব্যাংক কর্মকর্তা জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখায় কর্মরত। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামে।

শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেন।

গোলাম রব্বানী পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনের (রোল নম্বর ২২৮৩৮৪৬) হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, মূল পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি খাদ্য বিভাগের কোনো পরীক্ষায় আর অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আজ রংপুরের ৪৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রংপুরে খাদ্য পরিদর্শক পরীক্ষার কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তা আটক

Update Time : ০৯:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫