Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

শাহজালাল বিমানবন্দরে ১০২টি মোবাইলসহ ৪ নারী যাত্রী আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১১৭ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০২টি মোবাইল ফোনসহ চার নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস ও এভসেক সদস্যরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট (BG-148) ঢাকায় পৌঁছানোর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

ফ্লাইটের অভ্যন্তরীণ সব যাত্রীকে বিশেষ নজরদারিতে রাখা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করে চার নারী—সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাতের কাছ থেকে এসব ফোন উদ্ধার করা হয়। তাদের শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল ফোন।

ফোনগুলোর বিষয়ে পরিষ্কার তথ্য দিতে না পারায় কাস্টমস ৯৮টি মোবাইল জব্দ করে। এসব ফোনের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

বিমানবন্দর দিয়ে নিয়মিতই স্বর্ণ, মোবাইল ও সিগারেট চোরাচালানের চেষ্টা হয়। বিশেষ করে দুবাই ও শারজাহ থেকে আসা ফ্লাইটগুলোতে এ ধরনের ঘটনা বেশি দেখা যায়। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা নতুন কৌশল নিয়েছে—চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটে চট্টগ্রাম থেকে তাদের সহযোগীরা ওঠে এবং বিমানের ভেতরেই পণ্য হাতবদল করে থাকে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

শাহজালাল বিমানবন্দরে ১০২টি মোবাইলসহ ৪ নারী যাত্রী আটক

Update Time : ০৯:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫