Dhaka ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড শর্ত শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৮২ Time View

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে ওয়াশিংটন এই ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে বি১ ভিসা বন্ডের শর্তাবলী পুনর্বিবেচনার বিষয়টি আলোচনায় আসে।

বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজ করার অনুরোধ জানান। বিশেষ করে স্বল্পমেয়াদী বি১ ভিসার ক্ষেত্রে ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান তিনি। জবাবে অ্যালিসন হুকার বলেন, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় অবস্থানের হার (ওভারস্টে রেট) উল্লেখযোগ্যভাবে কমে এলে যুক্তরাষ্ট্র বর্তমান শর্তাবলী পুনর্বিবেচনা করবে।

আলোচনায় বাংলাদেশের আসন্ন ফেব্রুয়ারি মাসের সাধারণ নির্বাচন নিয়েও কথা হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা জানিয়ে গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। এছাড়া রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কৃষি পণ্য আমদানি বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর খাতে অর্থায়নের বিষয়গুলোও স্থান পায়। একই দিনে খলিলুর রহমান দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড শর্ত শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র

Update Time : ০৯:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬