Dhaka ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সপরিবারে দেশে ফিরলেন তারেক রহমান: বিমানবন্দরে সংবর্ধনা, বিকেলে জনসভা

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৯৫ Time View

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমানের আগমনে বিমানবন্দর এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফ্লাইট থেকে নামার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি বিমানবন্দরের লাউঞ্জে কিছুক্ষণ অবস্থান করেন।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি সেখানে যোগ দেবেন এবং উপস্থিত জনতা ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে গুলশান-২ নম্বরে নিজের বাসভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।

লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। আজ সকালে প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

দেশে ফেরার পথে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগপূর্ণ স্ট্যাটাসে তারেক রহমান লিখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য মামলা ও আইনি জটিলতায় দীর্ঘ প্রায় ১৮ বছর তাকে প্রবাসে কাটাতে হয়। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপরিবারে দেশে ফিরলেন বিএনপির এই শীর্ষ নেতা।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সপরিবারে দেশে ফিরলেন তারেক রহমান: বিমানবন্দরে সংবর্ধনা, বিকেলে জনসভা

Update Time : ০২:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫