Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন সম্পন্ন: ৯৬ শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

  • Reporter Name
  • Update Time : ১০:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ Time View

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এই উৎসবমুখর অনুষ্ঠান সম্পন্ন হয়।

সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ। সমাবর্তন বক্তা ছিলেন তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ২০২১ সালের স্প্রিং সেমিস্টার থেকে ২০২৫ সালের সামার সেমিস্টার পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়। এদের মধ্যে অসাধারণ মেধার স্বীকৃতিস্বরূপ ১৩ জন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলরস গোল্ড মেডেল’ এবং ৮৩ জনকে ‘ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল’সহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন’-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আয়োজিত র‍্যাফেল ড্রতে বিজয়ীদের নগদ অর্থ, ল্যাপটপ ও স্মার্টফোন পুরস্কার প্রদান করা হয়।

সমাবর্তনের দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিল্পী মাহতিম সাকিব ও শাহরিয়ার চৌধুরীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন সম্পন্ন: ৯৬ শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

Update Time : ১০:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫