
||বিএন আহাম্মেদ ||বাংলাদেশে গত অক্টোবর মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। গাণিতিকভাবে, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ২৭ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, এ রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলি থেকে এসেছে ২৪ কোটি ২ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার।
তুলনামূলকভাবে, সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড।
বিএন আহাম্মেদ 















