Dhaka ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

অস্কারের শর্টলিস্টে থাকা ‘হোমবাউন্ড’-এর বিরুদ্ধে গল্প চুরির মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১০৩ Time View

অস্কারের ৯৮তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ছিল ভারতীয় সিনেমা ‘হোমবাউন্ড’। তবে এই সাফল্যের মাঝেই বড় ধরনের আইনি সংকটে পড়েছেন নির্মাতা নীরাজ ঘাওয়ান এবং প্রযোজক করণ জোহর। ছবিটির বিরুদ্ধে সরাসরি ‘গল্প চুরির’ অভিযোগ তুলেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা।

লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালার দাবি, ২০২১ সালে প্রকাশিত তার জনপ্রিয় উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে কোনো অনুমতি ছাড়াই সিনেমার মূল প্লট ও চরিত্রগুলো নেওয়া হয়েছে। ২০২০ সালের করোনা মহামারির সময় ভারতের পরিযায়ী শ্রমিকদের মানবেতর জীবন সংগ্রাম নিয়ে তিনি এই বইটি লিখেছিলেন।

পূজা জানান, সিনেমাটি দেখার পর তিনি হতবাক হয়ে লক্ষ্য করেন যে তার উপন্যাসের গল্প, মূল প্রেক্ষাপট এমনকি চরিত্রের বিন্যাসের সঙ্গে ছবির হুবহু মিল রয়েছে। বিশেষ করে সিনেমার দ্বিতীয় ভাগের সঙ্গে বইটির সাদৃশ্য অবিশ্বাস্য রকমের বেশি।

এই মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে গত ১৫ অক্টোবর করণ জোহরের ধর্মা প্রোডাকশন এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন পূজা। তার সাফ কথা, কোনো অনুমতি ছাড়া তার সৃজনশীল কাজ পর্দায় তুলে ধরা আইনের লঙ্ঘন।

অস্কারের দৌড়ে থাকা একটি সিনেমার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলেও করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন এখন পর্যন্ত সংবাদমাধ্যমে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিষয়টি নিয়ে সিনেমা পাড়ায় বেশ গুঞ্জন শুরু হয়েছে।

একনজরে সিনেমাটি:

* পরিচালক: নীরাজ ঘাওয়ান।

* অভিনয়ে: ঈশান খাট্টার, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠোয়া।

* প্রযোজনা: ধর্মা প্রোডাকশন (করণ জোহর)।

* প্লাটফর্ম: নেটফ্লিক্স।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

অস্কারের শর্টলিস্টে থাকা ‘হোমবাউন্ড’-এর বিরুদ্ধে গল্প চুরির মামলা

Update Time : ১২:৫৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫