Dhaka ০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাজস্থানের উদয়পুরে বিয়ে করছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা আগামী বছরের শুরুতে বিয়ে করতে যাচ্ছেন। ভারতের সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, তারা গত ৩ অক্টোবর গোপনে বাগদান সারেন। এরপর থেকেই দুই পরিবার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত।

নতুন খবর হলো—২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। আর বিয়ের আয়োজন হবে রাজস্থানের উদয়পুরে, যেখানে এর আগে ভিকি-ক্যাট, রাঘব-পরিণীতি ও প্রিয়াঙ্কা-নিকসহ অনেক তারকার রাজকীয় বিয়ে হয়েছে। তাই উদয়পুরই এই তারকা জুটির প্রথম পছন্দ।

বিজয় ও রাশমিকার সম্পর্কের শুরু ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় কাজ করার সময়। পরে ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করলে তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে। এরপর থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেলেও তারা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

অবশেষে ২০২৪ সালে তারা জানান যে দু’জনেই সিঙ্গেল নন। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এবার প্রকাশ্যে আনলেন তাদের সম্পর্ক ও বিয়ের খবর।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রাজস্থানের উদয়পুরে বিয়ে করছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা

Update Time : ০৫:৩২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫