Dhaka ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

কুড়িগ্রামে আওয়ামী লীগের হামলায় ছয় পুলিশ সদস্য আহত

কুড়িগ্রামের রাজিবপুরে অভিযানে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে দলীয় কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ হুমায়ুন করির ছক্কুকে আটক করলে, হামলাকারীরা তাকে ছিনিয়ে নেয় এবং পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কনস্টেবল ইয়াছিনসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

ঘটনার সঙ্গে জড়িত দুই যুবক—আব্দুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলী (২৫)—কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

কুড়িগ্রামে আওয়ামী লীগের হামলায় ছয় পুলিশ সদস্য আহত

Update Time : ০৯:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫