Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৬ Time View

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ জাহিদুল হাসান। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কেএমপির বর্তমান কমিশনার ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা এবং সম্প্রতি ডিআইজি পদে উন্নীত হওয়া মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

জাহিদুল হাসান গত ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান এবং বর্তমানে জিএমপিতে কর্মরত। শেখ হাসিনা সরকারের সময় তাকে রাজনৈতিক কারণে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল—এমন অভিযোগও রয়েছে।

অন্যদিকে, জুলফিকার আলী হায়দারকে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। পরে তিনি ডিআইজি পদে উন্নীত হন এবং ৩ সেপ্টেম্বর কেএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পান। তার আগে তৎকালীন কমিশনার মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

Update Time : ০৩:০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫