Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৯৭ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের আমির ডা. শফিকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদের অন্য সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়—এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি ৮ দলের আন্দোলনের অংশ হিসেবে ৭ বিভাগীয় শহরে যে সমাবেশগুলো হবে, সেগুলো সফল করার জন্য জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।

এ ছাড়া ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা

Update Time : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫