Dhaka ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ঝড়-বৃষ্টিতে গাজায় ধসে পড়ছে ক্ষতিগ্রস্ত ভবন, ত্রাণ সংকট বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১২৯ Time View

গাজা উপত্যকায় শীতকালীন ঝড়-বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত অনেক ভবন ধসে পড়ছে এবং অস্থায়ী আশ্রয় শিবিরের তাঁবু জলমগ্ন হয়ে বসবাস অযোগ্য হয়ে উঠেছে। এতে ফিলিস্তিনিরা চরম কষ্টে পড়েছেন।

গত বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতে অস্থায়ী আশ্রয়ে বসবাসকারীরা পানি প্রবেশ ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিচ্ছেন। তবে সেখানে নিরাপত্তার অভাব রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি ভবন ধসে পড়েছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা কর্মীরা অন্তত ১৩টি ধসে যাওয়া ভবনে উদ্ধার কাজ চালাচ্ছেন।

ভুক্তভোগীরা জানিয়েছেন, “বৃষ্টি হলেই ঘরের ফাঁকফোকর দিয়ে পানি ও ছোট পাথর ঢুকতে থাকে। ভবন ধসে পড়ার ভয় সবসময় রয়েছে, কিন্তু এখানে থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বৃষ্টিপাত ও জনবহুল এলাকায় বসবাসের কারণে ফুসফুস জনিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস এবং ডায়রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নিরাপদ বাসস্থান, পর্যাপ্ত খাবার ও পানীয় পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহে ঘাটতি এই স্বাস্থ্যঝুঁকি আরও বৃদ্ধি করছে।

ডব্লিউএইচও সতর্ক করেছে, ত্রাণ পৌঁছানোয় এখনও বাধা রয়েছে। সংস্থাটি দ্রুত ত্রাণ সরবরাহ শুরু করে মহামারি ও স্বাস্থ্যঝুঁকি কমানোর আহ্বান জানিয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ঝড়-বৃষ্টিতে গাজায় ধসে পড়ছে ক্ষতিগ্রস্ত ভবন, ত্রাণ সংকট বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি

Update Time : ০৩:৫১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫