Dhaka ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

তেল এবং আঞ্চলিক প্রভাবের জন্য ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের: কামালা

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৯৮ Time View

ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, মার্কিন জনগণ এই সংঘাত চায় না।

কামালা হ্যারিস তার পোস্টে উল্লেখ করেন, ভেনেজুয়েলায় ট্রাম্পের বিমান হামলা এবং মাদুরোকে আটক করার সিদ্ধান্ত ‘আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী বা সাশ্রয়ী করে তোলে না।’ তিনি অভিযোগ করেন, এই হামলার নেপথ্যে মাদক নির্মূল বা গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো উদ্দেশ্য নেই; বরং কেবল তেল দখল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্যই ট্রাম্প এই সামরিক পদক্ষেপ নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘মাদুরো একজন নৃশংস ও অবৈধ স্বৈরশাসক হতে পারেন, তবে তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বৈধ বা বুদ্ধিদীপ্ত। আমরা আগেও এমনটি দেখেছি—তেল বা শাসন পরিবর্তনের জন্য যুদ্ধ চালানো হয়েছে।’ কামালা সতর্ক করে বলেন, ল্যাটিন আমেরিকার এই দেশে সামরিক হস্তক্ষেপ মার্কিন সেনাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং এতে সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার কোনো উন্নতি হবে না।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ ও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের একপর্যায়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। হ্যারিস মনে করেন, ট্রাম্পের এই ‘আঞ্চলিক শক্তিশালী ব্যক্তিত্ব’ সাজার আকাঙ্ক্ষা আমেরিকার স্বার্থের পরিপন্থী।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

তেল এবং আঞ্চলিক প্রভাবের জন্য ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের: কামালা

Update Time : ০৯:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬