Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

নিন্দুকদের পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই ফিরবেন: রুমন

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৯৬ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন “বিজয়ীর বেশেই”—এ মন্তব্য করেছেন দলের মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান–এর জন্য অপেক্ষায় থাকা রিকশাচালক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

রুমন বলেন, “তারেক রহমানের ভালো দিকগুলো নিন্দুকেরা সহ্য করতে পারে না। তারা নানা কথা বলবে। কিন্তু তিনি এসবের তোয়াক্কা করেন না। তিনি বিজয়ীর বেশেই দেশে ফিরবেন।”

এর আগে কয়েক দিন ধরে আনোয়ার হোসেন ধানের শীষ হাতে ডা. জুবাইদা রহমানের জন্য অপেক্ষা করছিলেন। তার পক্ষে আনোয়ারের হাত থেকে ধানের শীষ সংগ্রহ করেন রুমন। তিনি জানান, এটি ডা. জুবাইদা রহমানের নির্দেশেই গ্রহণ করা হয়েছে।

রুমন আরও জানান, বাড়ি ফেরার পথে ডা. জুবাইদা রহমান ওই রিকশাচালকের সঙ্গে দেখা করবেন। রিকশা উপহার দেওয়ার প্রস্তাব জানালে আনোয়ার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই তিনি রিকশাটি নেবেন, এর আগে নয়। কোন প্রশ্নবিদ্ধ অবস্থায় তিনি রিকশা নিতে চান না।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

নিন্দুকদের পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই ফিরবেন: রুমন

Update Time : ০৭:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫