Dhaka ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

যুদ্ধবিরতির পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ট্রানজিট চালু

||বিএন আহাম্মেদ ||যুদ্ধবিরতিতে সম্মতির কয়েকদিন পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বন্ধ থাকা ট্রানজিট বাণিজ্য আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের ট্রানজিট বাণিজ্য অধিদফতর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের চামান সীমান্ত দিয়ে পণ্যবাহী যানবাহনের কার্যক্রম তিন ধাপে পুনরায় শুরু হবে। প্রথমে বাব-ই-দোস্তি সীমান্ত থেকে ফেরত পাঠানো ৯টি ট্রাকের ক্লিয়ারেন্স দেওয়া হবে। এরপর এনএলসি টার্মিনালে আটকে থাকা ৭৪টি ট্রাক পাঠানো হবে। শেষ ধাপে ইয়ার্ডে পার্ক করা ২১৭টি ট্রাক আফগানিস্তানের উদ্দেশে ছাড়বে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে ট্রানজিট কার্যক্রম ধীরে ধীরে চালু করতে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে শত শত পণ্যবাহী ট্রাক সীমান্ত এলাকায় আটকে ছিল।

এর আগে ১১ অক্টোবর রাতে আফগান তালেবান ও তাদের সহযোগীদের হামলায় সীমান্তে সংঘর্ষ শুরু হয়। এতে ২০০ জনের বেশি তালেবান ও সহযোগী নিহত হয় এবং পাকিস্তানের ২৩ সেনা সদস্য শহীদ হন।

সংঘর্ষের পর দুই দেশের অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং কাতারের মধ্যস্থতায় আলোচনার পর উভয় দেশ তাৎক্ষণিকভাবে শান্তি চুক্তিতে সম্মত হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

যুদ্ধবিরতির পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ট্রানজিট চালু

Update Time : ০৫:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫