Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রাচীন বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬১ Time View

থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় একটি প্রাচীন বিষ্ণুমূর্তি ধ্বংস করেছে থাই সামরিক বাহিনী। গত সোমবার (২২ ডিসেম্বর) একটি এক্সকাভেটর ব্যবহার করে মূর্তিটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘাতের মধ্যেই এই ঘটনা ঘটল।

বিষ্ণুমূর্তি ভাঙার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সংবাদ সংস্থা এএফপি ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। প্রেয়া ভিহার মন্দিরের মুখপাত্র লিম চানপানহা জানান, মূর্তিটি কম্বোডিয়ার ভূখণ্ডের ভেতরে আন সেস অঞ্চলে অবস্থিত ছিল, যা থাইল্যান্ড সীমান্ত থেকে মাত্র ১০০ মিটার দূরে। ২০১৪ সালে নির্মিত এই মূর্তিটি স্থানীয় বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ছিল। এই ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে কম্বোডিয়া।

এদিকে, এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “এমন কর্মকাণ্ড বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এটি কাম্য নয়।” ভারত উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়। মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি চললেও চলতি মাসে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দেশ দুটি। এই পরিস্থিতিতে ধর্মীয় স্থাপনা ধ্বংসের ঘটনা উত্তেজনাকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

প্রাচীন বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা

Update Time : ০৯:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫