Dhaka ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিচ্ছেদের তিন দশক পর আবার একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ–দেবশ্রী

কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন এক বড় খবর—খুব শিগগিরই আসছে ‘প্রাক্তন’ সিনেমার সিক্যুয়াল। আর এই নতুন ছবিতে তিনি অভিনয় করবেন তার সাবেক স্ত্রী দেবশ্রী রায়ের সঙ্গে। একই ছবিতে থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

হিন্দুস্তান টাইমস জানায়, লেহরেঁ নেটওয়ার্কের এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ এই তথ্য জানান। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল—দেবশ্রীর সঙ্গে আবার কাজ করতে তিনি আগ্রহী কি না। জবাবে অভিনেতা বলেন, বিচ্ছেদের সময় তিনি খুবই লজ্জিত ছিলেন, কে কী বলবে—তা নিয়ে চিন্তায় ছিলেন। তবে এখন পরিস্থিতি বদলেছে।

তিনি জানান,

“আমাদের সম্পর্ক এখন বন্ধুত্বপূর্ণ। তাই তার সঙ্গে আবার কাজ করতে আমি পুরোপুরি প্রস্তুত। পরিচালক শিবু-নন্দিতা ‘প্রাক্তন ২’ বানাতে চান—আমাকে, দেবশ্রীকে আর ঋতুকে নিয়ে।”

টালিউডে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় ছিল প্রসেনজিৎ–ঋতুপর্ণা জুটি। ১৪ বছর বিরতির পর তারা আবার একসঙ্গে কাজ করেন প্রথম ‘প্রাক্তন’ ছবিতে। এবার নির্মাতারা আরও বড় চমক দিতে চাইছেন—৩০ বছর পর প্রসেনজিৎ ও দেবশ্রীকে আবার জুটি হিসেবে পর্দায় ফিরিয়ে।

ছোটবেলা থেকে একে অপরকে চেনা প্রসেনজিৎ ও দেবশ্রী খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন। তিন বছর পর ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর আর কোনো সিনেমায় তারা একসঙ্গে কাজ করেননি। তাদের শেষ যৌথ ছবি ছিল ‘উনিশে এপ্রিল’।

৩০ বছরের দীর্ঘ ব্যবধানের পর তাদের আবার একসঙ্গে দেখা গেলে তা টালিউডে বড় ধরনের পুনর্মিলন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এখন শুধু অপেক্ষা ‘প্রাক্তন ২’-এর আনুষ্ঠানিক ঘোষণার।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বিচ্ছেদের তিন দশক পর আবার একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ–দেবশ্রী

Update Time : ০৫:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫