Dhaka ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

  • Reporter Name
  • Update Time : ০৬:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৯৬ Time View

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়া ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করেছে। রোববার (৪ জানুয়ারি) পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর উত্তর কোরিয়া কমপক্ষে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রায় দুই মাসের মধ্যে এটিই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যা বিশ্বব্যাপী নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর চীন সফর শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এই উৎক্ষেপণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিউলের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম ইউল-চুল বলেন, পিয়ংইয়ং থেকে কোরিয়া ও জাপানের মধ্যবর্তী সমুদ্রে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চীনের জন্য একটি বার্তা হতে পারে, যাতে দক্ষিণ কোরিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রোধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে চীনের অবস্থানের বিরোধিতা প্রকাশ পায়।

এদিকে, ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে।

মুখপাত্রের বরাত দিয়ে কেসিএনএ আরও জানায়, ‘এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত এবং নৃশংস স্বভাবের আরেকটি স্পষ্ট উদাহরণ।’ ভেনেজুয়েলার ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, যার ধারাবাহিকতায় উত্তর কোরিয়া এই সামরিক ও কূটনৈতিক অবস্থান জানান দিল।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

Update Time : ০৬:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬